রাঙামাটিতে দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে মন্ডপ মনিটরিং সেল গঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৬ পিএম, ২০২০-১০-১৩

রাঙামাটিতে দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে মন্ডপ মনিটরিং সেল গঠিত

রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শনের জন্য মনিটরিং সেল কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজনের পরিচালনায় ও সভাপতি বাদল চন্দ্র দের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই কমিটি গঠিত হয়। এসময় রাঙামাটি সদরের পূজামন্ডপগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে সরকারের নির্দেশনা পালনের উপর গুরুত্বারোপ করা হয়।

পরবর্তীতে শেখর সেনকে আহবায়ক ও কার্তিক দেকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে রাঙামাটি সদরের ১৪ টি পূজামন্ডপের ও উপজেলার ২৬ টি পূজামন্ডপের একজন করে প্রতিনিধি সংযুক্ত থাকবে।